← Self Learning

Demat vs Trading Account: What They Are, Why You Need Them, How to Open

Stock Technique Editorial · Updated 2026-11-07

Prepared by the Stock Technique content team from public sources. Draft: not yet personally reviewed by the instructor.

Share কিনতে হলে আপনার দুটো account লাগবে, আর বুঝতে হবে এদের কাজ আলাদা।

Demat account: এটা হলো আপনার share-এর ডিজিটাল locker। আগে share-এর কাগজের certificate থাকত, এখন সব electronic। আপনার কেনা share গুলো জমা থাকে demat account-এ, যা maintain করে দুটো depository: NSDL আর CDSL। Broker হলো depository participant (DP)।

Trading account: এটা দিয়ে আপনি buy আর sell order দেন। মানে trading account হলো কাজের জায়গা, demat account হলো জমার জায়গা। আজকাল প্রায় সব broker দুটো একসাথেই খুলে দেয়।

কীভাবে খুলবেন:

  1. একটা SEBI registered broker বেছে নিন (Zerodha, Angel One, Upstox ইত্যাদি)
  2. Online application করুন, লাগবে PAN card, Aadhaar, bank account details, আর একটা ছবি
  3. KYC verification হবে, সাধারণত video KYC
  4. ১ থেকে ২ দিনে account চালু হয়ে যায়

খরচ কত? বেশিরভাগ discount broker-এ account opening ফ্রি। AMC (annual maintenance charge) প্রথম বছর অনেক জায়গায় ফ্রি, পরে BSDA account হলো holdings ₹৪ লাখ পর্যন্ত ফ্রি, আর regular account-এ বছরে প্রায় ₹৩০০ + GST। Broker ভেদে ভিন্ন, তাই খোলার আগে charges page দেখে নিন।

সাবধানতা: কাউকে আপনার OTP, password বা login access দেবেন না। "Guaranteed return" দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে keu account খুলতে বললে সেটা প্রায় নিশ্চিত scam। শুধু SEBI registered entity-র সাথে কাজ করুন। এই লেখা শুধু শিক্ষার জন্য।

Educational content only, not personalised investment advice.